নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের খবরের শিরোনামে বারাসাত মেডিকেল হাসপাতাল। গর্ভবতী মহিলাকে ওয়ার্ডের মধ্যেই মারধর করার অভিযোগে ডাক্তার-নার্সদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল রোগীর পরিবার। শনিবার সকালে ঘটে যাওয়া ঘটনাটিকে ঘিরে ফের প্রশ্ন উঠছে হাসপাতালের শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।
হাটখোলার বাসিন্দা ২২ বছরের শবনম টেরজা রয় শনিবার সকালে প্রসববেদনা অনুভব করায় পরিবার তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ, ভর্তি হওয়ার পর প্রবল ব্যথার কারণে তিনি চিকিৎসকদের কাছে সাহায্য চাইলে, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় এখানে কোনও চিকিৎসা করা হবে না। শুধু তাই নয়, নার্সরা তার চেক আপ করার সময় তাকে চড়ও মারে বলে অভিযোগ উঠছে রোগীর পরিবারের। হঠাৎ ঘটনার ফলে আতঙ্কিত শবনম পরিবারের লোকজনকে ফোনে জানান বিষয়টি। খবর পেয়ে পরিবার ছুটে এসে হাসপাতালের ভেতরে বিক্ষোভ শুরু করে।
পরিবারের সদস্যদের অভিযোগ, সকালবেলা শবনমের প্রসব যন্ত্রণা শুরু হলে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে নার্সরা জানায় যে এখানে এই ধরনের রোগীর চিকিৎসা করা হয়না। এরপর তার বাচ্চার ডেলিভারি হবে কিনা সেটা দেখার জন্য চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়। তখন প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে শবনম নার্সের হাত চেপে ধরে। সেই সময় নার্সরা তাকে চর মারে। তাদের দাবি, হাসপাতালের মধ্যে নার্সের ব্যবহার যদি এরম হয় তাহলে মানুষ ভরসা করবে কাকে। ঘটনার পর থেকে রোগী আতঙ্কিত হয়ে রয়েছে।
প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কোনও অভিযোগ গ্রহণ করতে না চাইলেও বিক্ষোভের পরে হাসপাতাল সুপার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এর মধ্যেই পরিবারের লোকজন বাধ্য হয়ে শবনমকে হুইলচেয়ারে করে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রয়োজনীয় চিকিৎসা খোঁজার চেষ্টা করেন।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের