নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিন ধরেই প্রতিভার নিপুণতায়, কারিগরির দক্ষতায় স্বর্ণাক্ষরে নাম উজ্জ্বল হয়েছে শিল্পী সুবল সূত্রধরের। প্রতিভা জেরে সুখ্যাতি অর্জন করেছেন দেশে বিদেশে। পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কারপ্রাপ্ত এই হস্তশিল্পী বহু বছর ধরে মন দিয়ে তৈরি করে আসছেন কোচবিহার রাজবাড়ীর অত্যন্ত সুন্দর মডেল। ন্যাশনাল লেভেলের বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীতেও তিনি পুরস্কৃত হয়েছেন।

রাজবাড়ীর পাশাপাশি সুবল বাবু দক্ষতার সঙ্গে তৈরি করেন নানা ধরনের কাঠের শৌখিন সামগ্রী। বিশেষ করে কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার রাজচক্রের মডেল তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর হাতে তৈরি রাজচক্র বিভিন্ন মেলায় প্রদর্শিত ও বিক্রি হয়ে থাকে। অফিসার থেকে সাধারণ মানুষ সকলেই স্মৃতিচিহ্ন হিসেবে তাঁর তৈরি রাজচক্র ঘরে নিয়ে যেতে ভালোবাসেন।

শিল্পী সুবল সূত্রধর জানিয়েছেন ," রাশচক্রের মডেল বানাচ্ছি প্রায় ১০ বছর। মেলাতে ১ ফুট থেকে রাশচক্র পাওয়া যায়। সর্বোচ্চ ২৫ ফুটের রাশচক্র পাওয়া যায়। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এই রাশচক্র। এছাড়াও বিভিন্ন ঘর সাজানোর জিনিস বানানো হয়। ২০২৪ সালে কাঠের রাজবাড়ী বানিয়ে মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পেয়েছি ।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের