নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দুই বছর আগে শেষবার প্রতিযোগিতার মঞ্চে দেখা গেছিল ভারতীয় শাটলার সাইনা নেহওয়ালকে। সিঙ্গাপুর ওপেনে অংশ নিয়েছিলেন তিনি। শেষবার এরপর বেশ কয়েকমাস কাটতে না কাটতেই তার অবসর জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে আশঙ্কাই সত্যি হল। ৩৫ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন সাইনা। নিজেই এই খবর নিশ্চিত করেছেন ভারতীয় তারকা।
সূত্রের খবর , গত দুই বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন সাইনা।মূলত হাঁটুর কার্টিলেজ পুরোপুরি ক্ষয়ে যাওয়ায় এবং আর্থ্রাইটিসে ভোগায় আর আট-নয় ঘণ্টা ট্রেনিং করতে পারতেন না সাইনা। খুব বেশি হলে এক-দুই ঘণ্টা কঠোর পরিশ্রম করতে পারতেন।অনেক অপেক্ষা করেও অবশেষে হাল ছেড়ে দিলেন। বুঝতে পারলেন এই সকল আর নিতে পারবেন না। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হল সাইনাকে। একটি পডকাস্টে অংশ নিয়ে নিজেই এই সিদ্ধান্ত জানালেন ভারতীয় তারকা।
সাইনা বলেন, "আমি দু’বছর আগেই খেলা ছেড়ে দিয়েছি। আমি মনে করি, নিজের ইচ্ছেতেই আমি এই খেলাকে বেছে নিয়েছিলাম। নিজেই পরিস্থিতি বুঝে সরে দাঁড়িয়েছি। খেলার ধকল নিতে না পারলে সরে দাঁড়ানোই উচিত।"
সাইনা আরও বলেন , "আমি মনে করি আমার অবসর ঘোষণাটা এমন কোনও বড় ব্যাপার নয়। এ ভাবে আর টানতে পারছিলাম না। হাঁটুর সমস্যায় কাবু হয়ে পড়ছিলাম বারবার। তাই সরে আসার বিষয়ে মনস্থির করি।"
উল্লেখ্য , ২০১০ সালে কমনওয়েলথ গেমসে প্রথমবার সোনা জেতেন সাইনা। ২০১২ সালের অলিম্পিক্সে ইতিহাস গড়েন। এই দুই বছরের পরই ভারতীয় ব্যাডমিন্টনে ছাপ ফেলতে শুরু করেন। ভারতের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে মেডেল জেতেন তিনি। ২০১৬ সালের রিও অলিম্পিক্সের পরেই হাঁটুর চোটে বড় ধাক্কা খান। এরপর ২০১৭ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের