নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বহু বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরলেন বৃদ্ধা। ছেলেধরা সংক্রান্ত গুজব যখন চারিদিকে আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সুন্দরবনের মানুষ। হ্যাম রেডিও, পুলিশ-সহ স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে সম্ভব হয় এই পুনর্মিলন। ঘটনাকে ঘিরে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েকদিন আগে সাগর থানার অন্তর্গত বঙ্কিমনগর গ্রামে এক অপরিচিত বৃদ্ধাকে ইতস্ততভাবে ঘুরে বেড়াতে দেখেন বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁর নাম-পরিচয় জানতে চাইলে স্পষ্ট কোনও উত্তর মেলেনি। এরপর স্থানীয়দের উদ্যোগে পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পরিচয় নিশ্চিত করার জন্য যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। দ্রুত অনুসন্ধান শুরু করেন সংগঠনের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর পরিবারের সন্ধান পাওয়া যায়। জানা যায়, ওই বৃদ্ধার নাম ছবি জ্যোতি (৬৮)। প্রায় ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। প্রায় ২ বছর আগে একবার খবর মিললেও তখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ হওয়ার পর তাঁর ছেলে সুরজিৎ জ্যোতি মাকে নিতে আসবেন বলে জানান। তবে টানা ৩ দিন নানা অজুহাতে আসেননি। পরে বিষয়টি স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং সিঙ্গুর থানাকেও জানানো হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডল রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সুরজিৎ জ্যোতি সাগরে এসে তাঁর মাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
এ বিষয়ে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডল জানান, 'সাগর থানার ওসি আমাদের বিষয়টি জানান। এরপরই দ্রুত অনুসন্ধান শুরু করি। ভিডিও কলে কথা বলানোর পর ছেলে-মা একে অপরকে চিনতে পারেন। বেশ কিছুদিন আগেও একইভাবে এক মহিলাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরেছিলাম। খুব ভালো লাগছে এই কাজ করতে পেরে। মানবিকতার জয় হয়েছে'।
সুরজিৎ জ্যোতি বলেন, 'ভাবিনি এতদিন পর মাকে খুঁজে পাবো। আগে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ খুব আনন্দ লাগছে। বিশেষ ধন্যবাদ জানাই সাগর থানার ওসি, এসডিপিও, হ্যাম রেডিও সদস্য ও সিঙ্গুর পুলিশকে'।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...