নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - IPL-এর মঞ্চে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে এবার শিরোনামে অতিপ্রাকৃতিক কাণ্ড। চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার শিবম দুবের আউট হওয়া নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা।
গত ১৮ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল সিএসকে। ধোনিদের ইনিংসের ১৭তম ওভারে যখন রান তাড়া করার চাপ তুঙ্গে, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক অরেঞ্জ আর্মি সমর্থক হাতে লেবু নিয়ে চোখ বন্ধ করে কিছু মন্ত্রোচ্চারণ করছিলেন। পরক্ষণেই সেটি পিচের দিকে প্রদর্শন করতেই ঘটে বিপত্তি। সাকিব হোসেনের নিখুঁত ইয়র্কারে কার্যত মূর্তির মতো দাঁড়িয়ে বোল্ড হন বিধ্বংসী ফর্মে থাকা দুবে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই BCCI-এর কাছে চেন্নাইয়ের পক্ষ থেকে নালিশ জানানোর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া এক পত্রে দাবি করা হয়, খেলার মাঠে এমন অলৌকিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তবে তথ্যানুসন্ধানে জানা গিয়েছে, অভিযোগের ওই চিঠিটি সম্পূর্ণ ভুয়ো ও নেটিজেনদের কারসাজি। মূলত কয়েকদিন আগে চিন্নাস্বামীতে আরসিবি-র ডিজে কর্তৃক চেন্নাই ক্রিকেটারদের অপমানের ঘটনাটিকেই ঢাল বানিয়ে এই 'ব্ল্যাক ম্যাজিক' বিতর্ককে উসকে দেওয়া হয়েছে।
বর্তমানে এই তুকতাক কাণ্ড নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ একে নিছক কাকতালীয় মজা বললেও, কট্টর হলুদ সমর্থকদের মতে সিএসকে-র সাফল্য রুখতেই এমন হীন কৌশল নেওয়া হচ্ছে। যদিও সেই রাতে হায়দরাবাদ ১০ রানে ম্যাচ জিতে নেয়। তবুও মাঠের ক্রিকেটের চেয়ে গ্যালারির ওই ‘লেবু রহস্যই’ এখন টক অফ দ্য টাউন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের