নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ISRO-এর বিশেষ প্রদর্শনী বাস (Space on Wheels) স্বাগত জানাতে আয়োজিত হল বিশেষ শোভাযাত্রা। কর্মসূচিটি ঘিরে উচ্ছ্বাস ছড়ায় গয়েশপুরের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ সাধারণ মানুষের মধ্যে। মহাকাশ বিজ্ঞানের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই গত ১ মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রচার কর্মসূচি চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , অন্তরীক্ষ অভিযান (Space on Wheels) হল ISRO ও বিজ্ঞান ভারতী (VIBHA) দ্বারা পরিচালিত একটি বিশেষ প্রদর্শনী বাস। যার লক্ষ্য গবেষণার বিষয়গুলিকে সহজভাবে তুলে ধরা। এর মাধ্যমে মহাকাশ গবেষণার রহস্য ও সম্ভাবনাকে সরকারি বিদ্যালয় বা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয়। এখানে PSLV, GSLV রকেট-সহ একাধিক উপগ্রহের ক্ষুদ্র মডেলের প্রতিরূপগুলি রাখা হয়েছে।

এমনকি চন্দ্রযান, মঙ্গলযান-সহ ভারতের বিভিন্ন সফল মহাকাশ অভিযানের তথ্য, চিত্র তুলে ধরা হয়। জটিল বিষয়গুলি সহজ উপস্থাপনার মাধ্যমে দেখানোয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আকর্ষণ তৈরি হয়। এই উদ্যোগ মহাকাশ গবেষণাকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহ জোগায়। তথ্য অনুযায়ী, দেশজুড়ে গ্রাম থেকে শহর-প্রায় ১২ লক্ষেরও বেশি বিদ্যালয় এই সুবিধা পেয়েছে। পশ্চিমবঙ্গে এটা দ্বিতীয়বার আয়োজন করা হল।
বৃহস্পতিবার এই বিশেষ বাহনের আগমন উপলক্ষ্যে সুসজ্জিত বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যা গয়েশপুর যোগাযোগ মোড় থেকে নেতাজি বিদ্যালয়ে এসে পৌঁছেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক ডঃ নারায়ন চক্রবর্তী, ISRO কলকাতার বিজ্ঞানী ডঃ অরবিন্দ গুহ, বিজ্ঞান ভারতীর ডঃ সপ্তষী বিশ্বাসসহ একাধিক গবেষক। এছাড়াও অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরাও। রাস্তার দু'পাশে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অন্তরীক্ষ অভিযান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত নরেশ সাফরেকার জানান, 'টিভিতে সবাই বিষয়গুলো দেখতে পায়। কিন্তু সামনে থেকে দেখলে বাস্তব ধারণা তৈরি হয়। কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জলের ঘাটতি, কোন এলাকায় উন্নতি প্রয়োজন-সবকিছু বোঝা যায়। সরকার এসব তথ্য জানলেও সাধারণ মানুষের জানা জরুরি। বাচ্চারা বিজ্ঞান শিখুক, অনুসন্ধান করুক, ভারত ও সমাজের উন্নতিতে এগিয়ে আসুক-এই ভাবনাতেই এমন উদ্যোগ'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের