নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়ছে। সেই আবহেই হাবড়া কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নমূলক কর্মসূচির মঞ্চ থেকেই তার কথায় স্পষ্ট, হাবড়া নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।
রবিবার হাবড়া বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে দুটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স, হাসপাতালের জন্য জেনারেটর, নতুন বিল্ডিংয়ের সামনে হাই মাস্ট লাইট, সিসি ক্যামেরা মনিটর, হাসপাতাল ও স্কুলে সিলিং ফ্যান, লাইট, ঠান্ডা পানীয় জলের মেশিন প্রদান একাধিক কাজের সূচনা হয় তার হাত ধরে। পাশাপাশি হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতন স্কুলের সংস্কারের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।
তবে এই উন্নয়নের মঞ্চ থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের একটি মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। তিনি বলেন, 'গাইঘাটা থেকে আমি হাবড়ায় এসেছিলাম এবার কালের চক্রে হাবড়া থেকেও আমাকে যেতে হবে। গাইঘাটাতে আমাদের অনেক কাজ হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আমি পূরণ করবো। যেখানেই থাকি সেগুলো সব শেষ করবো। যেখানেই থাকি সবসময় আমাদের মাঝেই থাকবো।' তার এই বক্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
শুধু তাই নয়, দলের শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা দেন জ্যোতিপ্রিয়। স্পষ্ট ভাষায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ব্যবসায়ীদের কাছ থেকে কোনও চাঁদা তোলা যাবে না। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি দলের ছেলেরা দরকার পড়লে নিজেরা টাকা দেবে কিন্তু কোনো ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়া যাবে না।' নির্বাচনের আগে এই বার্তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের