নিজস্ব প্রতিনিধি , আবু ধাবি - একের পর এক নজির গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১০০০ গোলের লক্ষ্যে অবিচল পর্তুগিজ তারকা। কোনোভাবেই থামতে নারাজ। এবার ফের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি। সৌদি প্রো লিগে আল কাদসিয়াহর বিরুদ্ধে গোল করে টানা ২৫ বছর গোল করার বিরল নজির গড়লেন সিআর৭।
একমাত্র ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন রোনাল্ডো।রোনাল্ডো গোল পেলেও তাঁর দল যদিও জয়ের মুখ দেখেনি। ঘরের মাঠে তারা ২-১ গোলে হেরেছে। ৫১ মিনিটে জুলিয়ান কিনিয়োনেস গোলে এগিয়ে যায় কাদসিয়াহ। ৬৬ মিনিটে নাইতান নান্দেসের গোল ব্যবধান বাড়ায়। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রোনাল্ডো। এরপরই নজির গড়ে ফেললেন CR7।
২০০২ সালে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন পর্তুগিজ তারকা। হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৯৫৮টি। অর্থাৎ, হাজার গোলে বাকি মাত্র ৪২ গোল। চলতি সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও তিনি। অন্যদিকে ১৩ ম্যাচে তিনি করেছেন ১৪ গোল। উল্লেখ্য , সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসাবে টানা ১০ ম্যাচ জিতলেও হঠাৎই লক্ষ্যভ্রষ্ট আল নাসের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের