নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দোল উৎসব উপলক্ষ্যে প্রতি বছরের মত এবারও সেজে উঠেছে মায়াপুর। শুধু বাহ্যিক নয় , মনের রঙ দিয়েও রাঙানো হয় সকলকে। গত ৩৪ দিন ধরে শুরু হয়েছে এই দোল উৎসব। সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে মায়াপুরে। রঙের উৎসবে একেবারে ভিন্নরূপে সেজেছে চৈতন্য ধাম। নাচে গানে একেবারে মাতোয়ারা মায়াপুরবাসী সহ ভক্তরা।

গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে মায়াপুর। ইসকনে উপচে পড়েছে ভক্তদের ঢল। গত কয়েকদিন ধরে শহর সেজে উঠেছে এই বিশেষ দিনের জন্য। সারাদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সহ ভোগের আয়োজন করা হয়েছে ইসকন-সহ মায়াপুরের বিভিন্ন মন্দিরে। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেছেন , "গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে বিদেশ থেকে প্রায় ৫০০০ ভক্ত এই মায়াপুর ধামে উপস্থিত হয়েছে। ৩৪ দিন ধরে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। নদের নিমাই এখন বিশ্বের নিমাইয়ে পরিণত হয়েছে। এই দিনেই নিমাই মায়াপুর আবির্ভূত হয়েছিলেন।"

তিনি আরও বলেছেন, "রং খেলা তো হয়েই থাকে। কারণ আজ রঙের উৎসব। তবে আজ সারাদিন চৈতন্য দেবের বাণী ও পাঠে মগ্ন থাকবেন ভক্তবৃন্দরা। সারাদিনব্যাপী হবে ঈশ্বর সাধনা। এছাড়াও ভোগ বিতরণ হবে সকলের উদ্দেশ্যে। শুধু তাই নয় পুষ্পাঞ্জলি হবে সন্ধ্যেবেলা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। সকল ভক্তবৃন্দরা যেন এখানে নিরাপদ বোধ করেন সেই উদ্দেশ্যে ইসকন কতৃপক্ষের সঙ্গে মিলে প্রশাসন নানা ব্যবস্থা গ্রহণ করেছে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা