নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেলা সাড়ে ১১ টা নাগাদ যুবভারতীতে প্রবেশ করেন লিওনেল মেসি। তিনি মাঠে ঢুকতেই সমর্থকদের উল্লাস , আবেগ ছিল চোখে পড়ার মত। তবে সেই উৎসব স্থায়ী হল না।মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে সমর্থকরা বিক্ষোভ দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। উদ্যোক্তা শতদ্রু দত্তের গ্রেফতারের দাবি তোলায় অবশেষে সেই কাজ করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল শতদ্রু দত্তকে।
বিমানবন্দরের ভিতরে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শতদ্র দত্তকে দিয়ে একটি লেটার লেখান। প্রথমে শতদ্রু দত্তকে এয়ারপোর্টে ডিটেন করা হয়৷ পরে জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের ভিতরেই আটক করা হয়৷
মেসিকে কলকাতায় এনেও সঠিকভাবে সেই উৎসব পরিচালনা করতে পারলেন না উদ্যোক্তা শতদ্রু দত্ত। সর্বক্ষণ তাকে ঘিরে রইলেন শতদ্রু। প্রত্যেক ফ্রেমে তাকে দেখা গেল মেসির পাশে। দর্শকদের থেকে হাজার হাজার টাকা নিয়েও নিজেই মেসিকে ঘিরে রইলেন।এরপরই বোতল ছুঁড়ে , চেয়ার ভেঙে বিক্ষোভ দেখালে মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টাইন তারকা।
এরপরই শতদ্রু দত্তের গ্রেফতারের দাবি তোলেন। চরম বিশৃঙ্খলার জেরে মেসির কাছে ক্ষমা চেয়ে তিন সদস্যের কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি গঠন করার কিছুক্ষণের মধ্যেই শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। ক্ষোভে ফেটে পড়ে সমর্থকরা টাকা ফেরতের দাবি জানান। এমনকি এও জানান , মেসিকে একটিবারও ঠিকমত দেখতে পারলেন না তারা। উদ্যোক্তা শতদ্রু দত্তকে যেকোনো মূল্যে জবাব দিতে হবে। গ্রেফতার করতে হবে শতদ্রুকে। খবর নিশ্চিত করেছেন ডিজি রাজীব কুমার।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের