নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দাপট বজায় ভারতের। হার্দিক পান্ডিয়া তিলক ভার্মার দাপটে সিরিজ নির্ণায়ক ম্যাচে অসামান্য জয় পেল ভারত। সূর্যকুমারের লাগাতার ব্যর্থতার পরেও ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ঘরোয়া শিবির। প্রথমে ব্যাটে করে ২৩১ রান করে ভারত। জবাবে নেমে ২০১ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়া শিবির। ৩০ রানে জয় পায় ভারত।
টস হেরেও ব্যাটিং পায় ভারত। প্রথমে ব্যাটে নেমে অভিষেক শর্মা , সঞ্জু স্যামসন অসাধারণ শুরু করেন। তবে লেগ সাইডের একটি বলে অযথা মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা দেন তিনি। ৬টি চারসহ ১ টি ছয়ের সঙ্গে ৩৪ রান করেন অভিষেক।
অন্যদিকে ৩৭ করেন সঞ্জু স্যামসন। এরপর বাকি গল্প লেখেন তিলক ভার্মা , হার্দিক পান্ডিয়া। নেমেই এগিয়ে এসে কভার অঞ্চলে ছয় মারেন হার্দিক। বুঝিয়ে দেন তাণ্ডব হতে চলেছে। সেই তাণ্ডবের সঙ্গেই শেষ করেন তিনি।
অন্যদিকে ১ টি ছয়সহ ১০ টি চারের সঙ্গে ৪২ বলে ৭৩ করেন তিলক। দুই তারকাই এদিন পিচে ঝড় তুলে দেন। ৫ টি চারসহ ৫ টি ছয় দিয়ে মারকুটে ইনিংস সাজিয়েছিলেন হার্দিক। শিবম দুবেও নেমেই ছক্কা হাঁকান। পরের বল কাজে লাগাতে না পারলেও শেষে চার মারেন।
জবাবে ব্যাটে নেমে ভারতীয় বোলারদের কালঘাম ছুটিয়ে দেন কুইন্টন ডি কক। তবে পাহাড়প্রমাণ রানের বিরুদ্ধে তার একার লড়াই যথেষ্ট ছিল না। ৬৫ রানে বুমরার শিকার হন। ব্রেভিসও হার্দিককে বেশকিছু ভাল শট মারেন। তবে সেই হার্দিকের বলেই সাজঘরে ফেরেন।
এরপর আর প্রোটিয়া ব্যাটারদের ঘুরে দাঁড়াতে দেননি বরুণ-বুমরারা। বেশকিছু রান খরচ করেও ৪ টি মূল্যবান উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৫৩ রান দেন বরুণ চক্রবর্তী। বুমরা ম্যাচ উইনিং স্পেল উপহার দেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের