নিজস্ব প্রতিনিধি , মুম্বই - IPL-এর বাইশ গজে হারের ধাক্কার মাঝেই এবার চরম অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে দলের অন্দরে তৈরি হওয়া ফাটল এখন আর গোপন নেই। বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তন তারকারা সাফ জানাচ্ছেন, দলের স্বার্থে হার্দিককে ছেড়ে দেওয়া উচিত মুম্বই ম্যানেজমেন্টের। গ্যালারির বিদ্রুপ ছাপিয়ে এবার সতীর্থদের অনাস্থার মুখে পড়া হার্দিকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
ঘটনার মূলে রয়েছে হার্দিকের অধিনায়কত্ব ও দলের অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষ। শোনা যাচ্ছে, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহরা কার্যত নতুন নেতার অধীনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। চোটের কারণে হার্দিক মাঠের বাইরে থাকলেও অনুশীলনে তাকে নিয়মিত দেখা যাওয়ায় ধোঁয়াশা আরও বেড়েছে। বৃহস্পতিবার পঞ্জাবের বিপক্ষে বুমরাহ-র নেতৃত্বে মুম্বইয়ের জয় সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, বুমরাহ অধিনায়ক হতেই দলের মধ্যে একতা ও জয়ের খিদে ফিরে এসেছে। অন্যদিকে শেহওয়াগ মনে করেন, যদি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হার্দিকের দূরত্ব মিটে না যায়, তবে বিচ্ছেদের পথেই হাঁটা উচিত ফ্র্যাঞ্চাইজির। ১৭ মে-র এই ডামাডোল এখন নেটপাড়া থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার প্রধান খোরাক।
মুম্বই শিবিরের এই ভাঙনের গুজবে যখন ক্রিকেট মহল তোলপাড়, তখন আসরে নেমেছে ‘ড্যামেজ কন্ট্রোল’ টিম। দলের প্রতিনিধি হয়ে শার্দূল ঠাকুর জানান, ‘সমাজমাধ্যমে অনেক কিছুই রটে, তবে হার্দিকের চোটই একমাত্র কারণ। সে নিয়মিত ট্রেনিং করছে। বুধবার কেকেআর ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে'। যদিও বুমরাহ বা রোহিতদের পক্ষ থেকে এখনও কোনো সরাসরি সাফাই মেলেনি। বিদেশি ক্রিকেটাররা হার্দিকের পাশে থাকলেও ভারতীয় ব্রিগেডের এই বিদ্রোহ আদতে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমকে দুই ভাগে ভাগ করে দিয়েছে বলেই ধারণা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের