নিজস্ব প্রতিনিধি , রায়পুর - ৩৫৯ রান হাতে নিয়েও কাজের কাজ করতে ব্যর্থ ভারতের বোলাররা। জাসপ্রীত বুমরা , মহম্মদ সিরাজের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করতে পারলেন না প্রসিদ্ধ কৃষ্ণারা। ভীষণই ভাল ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৪ উইকেটে ম্যাচ খুঁইয়ে এখন সিরিজের ফলাফল ১-১। ম্যাচ শেষে বোলিং ফিল্ডিংকেই দায়ী করলেন রাহুল।
ভারতীয় অধিনায়ক ম্যাচ শেষে বলেন , "রাতের দিকে শিশির পড়ছিল। ফলে বোলারদের সমস্যা হচ্ছিল। কিন্তু তার পরেও আরও একটু ভাল বল করা যেত। বেশ কয়েকটা বাজে চার গলিয়েছি। বোলিং ও ফিল্ডিং আরও ভাল হতে পারত। যেমন বোলিং করার কথা ছিল তেমন হয়নি। এই ভুলগুলো পরের ম্যাচে করলে হবে না। জিততেই হবে।"
নিজেকে নিয়ে রাহুল জানিয়েছেন , "আমার নামার কথা ছিল ৬ নম্বরে। এই ম্যাচেই পাঁচ নম্বরে নামলাম। বিরাট ও ঋতুরাজ খুব ভাল খেলছিল। তাই গৌতি ভাই বলল, আমার নামা উচিত। আগের ম্যাচে রান করেছিলাম। তাই আমার আত্মবিশ্বাস ছিল। সেটাই কাজে লাগাতে পাঁচ নম্বরে নেমেছি। ৩২-৩৩ ওভারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিরাটের প্রশংসায় তিনি বলেন , "এটা নতুন নয়। ৫৩ বার এই কাজ করেছে বিরাট। ঋতুরাজও অসাধারণ খেলেছে। ওদের জন্যই ম্যাচটা অনেকদূর অবধি গেছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের