নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আলেক্স ক্যারির ক্যাচ ধরার পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই চলছিল শ্রেয়স আইয়ারের। বিসিসিআই সহ দক্ষ চিকিৎসকের নজর ছিল তার ওপর। সময়ের থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় তারকা। এবার হাসপতাল থেকে ছাড়া পেয়ে প্রথমবার প্রকাশ্যে এলেন আইয়ার।
সমুদ্রসৈকতে বসে থাকার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় করে নিয়েছেন ভারতীয় ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে, মাথায় নীল রঙের টুপি ও চোখে রোদচশমা। পাশেই রয়েছেন তার কোনো শুভাকাঙ্খী। হাসিমুখে ছবি দিয়ে শ্রেয়স লেখেন, "সূর্যের তাপ শরীরের পক্ষে খুব ভাল। ফিরতে পেরে খুব ভাল লাগছে। প্রত্যেকের ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।"
দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালই ছুটি কাটাচ্ছেন শ্রেয়স। তবে কবে মাঠে ফিরতে পারবেন এখনও বলা যাচ্ছেনা। যেহেতু সময়ের চেয়ে দ্রুত চিকিৎসায় সাড়া দিয়েছেন তাই অনেকেরই ধারণা দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গেলেও যেতে পারে। বর্তমানে কোথায় আছেন জানা যায়নি। তবে অনুরাগীদের অনুমান , এটি কোনো বিদেশের সমুদ্রসৈকত।
উল্লেখ্য , পয়েন্ট অঞ্চল থেকে দৌড়ে বিশ্বমানের ক্যাচ ধরে আলেক্স ক্যারির সাজঘরে ফেরান আইয়ার। তবে নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাটিতে পরে যান। বুকের পাঁজরে চোট লাগে তার। প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাকে সিডনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন আইয়ার। এখন অনেকটাই সুস্থ। শুধু মাঠে ফেরার অপেক্ষা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের