নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - একাধিক সেরা ক্লাবে খেলার এখন ফিরে গেছেন গোড়ায়। ঠিক যেখান থেকে নিজের কেরিয়ার শুরু করেন। তবে ব্রাজিলের ক্লাব স্যান্তোসে যোগ দেওয়ার পর থেকে ছন্দে তো একেবারেই নেই উল্টে বারংবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপাতত তার ছন্দের ওপরেই নির্ভর করছে আগামী বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তিনি খেলবেন কিনা। এরই মাঝে রেফারির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কে ব্রাজিলিয়ান তারকা।
রবিবার রাতে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে খেলা ছিল স্যান্তোসের। সেই ম্যাচে ২-৩ ব্যবধানে হেরেছে নেইমারের ক্লাব। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় একটি সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারির সঙ্গে তর্ক শুরু হয় নেইমারের। ঘটনার কিছুক্ষণ পরেই হলুদ কার্ড দেখেন তিনি।এই ঘটনা নিয়েই ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন বার্সেলোনা তারকা।
ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, "রেফারি খুবই খারাপ। সম্মান করেই বলছি, উনি খুব অহঙ্কারী। ওঁরা লকার রুমে গিয়ে সবসময়ে বলেন যে শুধু অধিনায়কেরাই ম্যাচের মাঝে কোনো সমস্যা হলে কথা বলতে পারবে। কিন্তু আমি দলের অধিনায়ক হিসাবে যখন কথা বলতে চাই, তখন উনি পিছন ফিরে দৌড়তে শুরু করেন।"
নেইমার আরও বলেন , "আমি যখন ওঁর সঙ্গে কথা বলতে যাই আমায় হুমকি দেন। হুমকি দেওয়ার পর আমাকে হলুদ কার্ড দেখিয়েছেন। বলেছেন, ‘তুমি যদি আমার কাছাকাছি আসো তাহলে হলুদ কার্ড দেখাব’। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘আমি কি আপনার সঙ্গে কথা বলতেও পারব না’? উনি কিছু না শুনে হলুদ কার্ড দেখান। এটা মেনে নেওয়া যায় না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের