নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর - জম্মু কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক। হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে খেলতে নামায় তাকে তলব করল পুলিশ। শুধু অভিযুক্ত ক্রিকেটার নয় , প্রতিযোগিতার আয়োজকদেরও ডেকে পাঠানো হয়েছে। বিতর্কিত ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , অভিযুক্ত ক্রিকেটারের নাম ফুরকান ভাট। গত বুধবার জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে মুখোমুখি হয়েছিল জেকে ১১ কিংস ও জম্মু ট্রেইলব্লেজার। সেই ম্যাচেই হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নামেন ফুরকান। তিনি আয়োজকদের অনুমতি নিয়ে হেলমেটে প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করেছিলেন কি না, খতিয়ে দেখবে পুলিশ। তেমন হলে আয়োজকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষে বলা হয়েছে, "একজন ক্রিকেটার ও আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জম্মুর একটি ক্রিকেট প্রতিযোগিতায় ওই ক্রিকেটার প্যালেস্টাইনের পতাকা হেলমেটে লাগিয়ে খেলেছেন। আয়োজকদের নজর কী ভাবে এড়িয়ে গেল, তাও খতিয়ে দেখা হবে। এখনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে।"
উল্লেখ্য , হেলমেটে বিসিসিআইয়ের লোগোর ওপর জাতীয় পতাকা লাগিয়ে খেলতেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বলাবাহুল্য, তার আমল থেকেই ভারতীয় দলে এই সংস্কৃতি শুরু। এমনকি সুরেশ রায়না-সহ আরও অনেকেই এই সংস্কৃতি বহন করেছে। তবে জম্মু কাশ্মীরের ব্যাটারের মাথায় প্যালেস্টাইনের পতাকা দেখায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের