নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ক্রিকেটারদের মধ্যে সবথেকে আগে সুর চড়ালেন স্পিনার জুজবেন্দ্র চাহাল। ধর্মীয় ভেদাভেদের জেরে নৃশংস হত্যা করা হয়েছে দীপু চন্দ্র দাসকে। গোটা বাংলাদেশজুড়ে এখন বিক্ষোভের আগুন , অশান্তি। ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জুজবেন্দ্র চাহাল।
ভারতীয় স্পিনার সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে , একজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। চারপাশে আগুন জ্বলছে। অসংখ্য ছায়ামূর্তি তার দিকে আঙুল তাক করে দাঁড়িয়ে রয়েছে। পাশে ভাঙা দেব মূর্তি ও জ্বলন্ত মন্দির। সঙ্গে ভারতীয় স্পিনার লিখেছেন, "সব নজর এখন বাংলাদেশি হিন্দুদের দিকে। হিন্দুদের নিধন বন্ধ করো। বাংলাদেশে হিন্দুদের জন্য ন্যায়বিচার চাই।"
উল্লেখ্য , ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশজুড়ে শুধুই অশান্তি। ধর্মীয় বিদ্বেষের জেরে দীপু চন্দ্র দাসকে প্রথমে গণপিটুনি দেওয়া হয়। এরপর গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু দীপু দাস নয় , ওপার বাংলার বহু জায়গায় সংখ্যালঘু হিন্দুদের আক্রমণের ঘটনা ঘটেছে। চাহালের ছবির সঙ্গে অনেকেই দীপু চন্দ্র দাসের মিল খুঁজে পেয়েছেন। গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই নারকীয় হত্যাকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর বিরোধিতা জানিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। বাংলাদেশের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন। তবে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এলেন চাহাল।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের