নিজস্ব প্রতিনিধি , পাটনা - হকি এশিয়া কাপে অনবদ্য ছন্দে রয়েছে ভারত। বৃহস্পতিবার মালয়শিয়ার বিরুদ্ধে পিছিয়ে গিয়েও জয় ছিনিয়ে আনলেন হরমনপ্রীতরা। নিজে গোল না করলেও দল জিতেছে ৪-১ ব্যবধানে। এই জয়ের পরই হকি এশিয়া কাপের ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে রইল ভারত।
শুরুর দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়ে ও হারতে হল মালয়শিয়াকে। শফিক হাসানের দৌলতে এগিয়ে যায় মালয়শিয়া। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পরপর পেনাল্টি কর্নার পায় ভারত। ফলস্বরূপ ১৭ মিনিটে পেনাল্টি কর্নার ফিরতি বলে গোল করেন মনপ্রীত সিংহ। সমতা ফেরায় ভারত। দু’মিনিট পর এগিয়ে যায় ভারত। সার্কেলের মধ্যে থাকা সুখজিৎ সিংহকে বল দেন শিলানন্দ লাকরা। সুখজিৎ সময় নষ্ট না করে নিখুঁত গোল করেন সুখজিৎ।
এরপর তৃতীয় গোলটি করেন শিলানন্দ। মাঝমাঠ থেকে জোরালো শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। একটি কোয়ার্টারে তিন গোল করে ভারত। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মনপ্রীতের শট কোনও রকমে বাঁচান গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে গোল করেন বিবেক। এরপর চতুর্থ কোয়ার্টারে শুধুই বল দখল রেখেও বিপক্ষ খেলোয়াড়দের ঘাম ঝরায় ভারত। শেষ অবধি অনায়াসেই জয় ছিনিয়ে নেন হরমনপ্রীতরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের