নিজস্ব প্রতিনিধি , লিসবন - চেহারা , চুল , মুখের গঠন , কোনো কিছুই তাকে হলিউড তারকাদের থেকে পিছিয়ে রাখতে পারেনা। যেকোনো হলিউড স্টারকে অনায়াসে টেক্কা দিতে পারেন রোনাল্ডো। এবার হলিউডে অভিষেকের সম্ভাবনা দৃঢ় হল পর্তুগিজ তারকার। বিশিষ্ট হলিউড অভিনেতা ভিন ডিজেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনেই রোনাল্ডোকে নিয়ে হলিউডের যোগসূত্র খুঁজে পেয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।
রোনাল্ডোর সঙ্গে একটি ছবির ক্যাপশনে ভিন ডিজেল লিখেছেন, “সবাই জিজ্ঞেস করছিল, ওঁকে কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে দেখা যাবে? আমি তো বলব, ও-ই আসল। ওর জন্য আমাদের একটা চরিত্র তৈরি করা ছিল।” তারপরই জল্পনা শুরু হয় এই ছবির হাত ধরেই অভিষেক হতে পারে রোনাল্ডোর।
পোস্টটি ‘এডিট’ করার আগে ডিজেল একটি শর্ট ফিল্মের উল্লেখ করেন। যেখানে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লস ব্যান্ডোরেলস’-এর কথা ছিল। এই ছবিটি আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির দু’টো সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করেছিল। সেখানে রোনাল্ডোর জন্য নাকি একটি চরিত্র ছিল। তবে এই বিষয়ে মুখ কুলুপ এঁটেছে ছবির ফ্র্যাঞ্চাইজিরা। সত্যিই কি হলিউডে পদার্পণ করবেন ক্রিস্টিয়ানো? অধীর অপেক্ষায় অনুরাগীরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের