নিজস্ব প্রতিনিধি , হেলসিংকি - ওয়ার্ম আপ করছিলেন। কিন্তু হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় ১৫ মিনিট। সতীর্থরা সিপিআর দেন। দ্রুত হাসপাতালে নিয়েও যাওয়া হয়। হেলসিঙ্কির একটি হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন ফিনল্যান্ডের ফুটবলার সামুলি কুক্কোনেন। আগে কখনোই এমন সমস্যার মুখে পড়তে হয়নি ২৭ বছর বয়সী তারকার। তবে হঠাৎ এই বিপত্তি। মৃত্যুমুখ থেকে ফেরেন। সম্প্রতি এই অভিজ্ঞতা ফাঁস করেন তিনি।
একটি সাক্ষাৎকারে ফিনল্যান্ডের ফুটবলার বলেন , "ঠিক কী হয়েছিল, জানি না। চিকিৎসকেরাও নির্দিষ্ট করে কারণ বলতে পারেননি। শুনেছি, মাঠে পড়ে যাওয়ার কয়েক মিনিট পর সতীর্থেরা আমাকে খেয়াল করে। আমাকে নিথর ভাবে মাঠে পড়ে থাকতে দেখেছিল ওরা। মৃতের মতো। সতীর্থেরাই দ্রুত সিপিআর দিতে শুরু করে। ডাকা হয় অ্যাম্বুল্যান্স। প্রায় ১৫ মিনিট আমার হৃদযন্ত্র কাজ করেনি।"
সামুলি আরও জানিয়েছেন , "সতীর্থরা সিপিআর দেওয়ার মাঝেই চিকিৎসক আসেন।জীবনযাপন সংক্রান্ত কোনও সমস্যা এটা নয়। আমি অত্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকি। কখনও কোনও সমস্যা ছিল না। মেডিক্যাল রিপোর্টও ঠিক ছিল। হতে পারে বিরল কোনও ব্যাপার। সত্যিই জানি না, কী হয়েছিল আমার। হাসপাতালে আমার নানা পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি। পেসমেকার বসিয়ে দিয়েছেন তাঁরা। কিছু ওষুধ খেতে হচ্ছে। এখন বাড়িতে বিশ্রামে রয়েছি। আপাতত কোনও সমস্যা নেই। সকলকে পাশে পেয়েছি। আমার চারটে কুকুর বন্ধু আছে। ওরাই আমায় মাঠে ফিরতে সাহায্য করবে।"
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের