নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - টেনিস কোর্টে নামার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কার্লস আলকারাজ। সাম্প্রতিক ছন্দও ভীষণই ভাল। তবে মায়ামি ওপেনের দৌড়ে বেশিদূর যেতে পারলেন না। টানা ১৬ টি জয়ের পর হঠাৎ ছন্দপতন। শেষ তিনটির মধ্যে দুটি ম্যাচে হারতে হয়েছে তাকে।মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হারতে হল স্প্যানিশ তারকাকে। হতাশাজনক প্রদর্শন করে খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হল আলকারাজের।
৩২ নম্বর বাছাই আমেরিকার সেবাস্তিয়ান কোর্দার বিরুদ্ধে আলকারাজ হেরেছেন ৩-৬, ৭-৫, ৪-৬ ব্যবধানে। প্রথম সেটে হারের পর থেকেই মেজাজ হারান। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেখা যায়নি তাকে। সার্ভিস থেকে শুরু করে কাউন্টার সবকিছুই এদিন ছিল ছন্দহীন। দ্বিতীয় সেটে জয় পেলেও তৃতীয় রাউন্ডের চিত্রটা একই। কোর্টেই ভীষণ হতাশ লাগছিল তাকে। ম্যাচ শেষে যথেষ্ট বিরক্তির সঙ্গে কোর্ট থেকে বেরিয়ে আসেন আলকারাজ।
বছরের শুরুটা মারাত্মক হয়েছিল স্প্যানিশ তারকার। শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জেতেন। এরপর কাতার ওপেন চ্যাম্পিয়ন হন। এরপর ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে হেরে যান দানিল মেদেভেদেভের বিরুদ্ধে। এখনও অবধি ৭ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন আলকারাজ। বিশেষজ্ঞদের মতে , ভবিষ্যতে আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম জয়ের যোগ্য দাবিদার আলকারাজ।
উল্লেখ্য , ২০২৩ , ২০২৪ সালে উইম্বলডন জিতেছেন আলকারাজ। ২০২২ , ২০২৫ সালে জিতেছেন ইউএস ওপেন। রোলান্ড গ্যারস জিতেছেন ২০২৪ , ২০২৫ সালে। চলতি বছরই অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব নিশ্চিত করেছেন।
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের