নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - রিঙ্কু সিংয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। চলতি বিশ্বকাপে রিঙ্কুর প্রয়োজন পড়েছে প্রায় প্রত্যেক ম্যাচেই। জিম্বাবোয়ে ম্যাচে জয় আবশ্যক ভারতের। তবে এই ম্যাচে রিঙ্কু সিংকে পাওয়া নিয়ে সংশয় ভারতীয় দলে। হঠাৎই বাড়ি ফিরেছেন তারকা ফিনিশার।
সূত্রের খবর , গুরুতর অসুস্থ রিঙ্কু সিংয়ের বাবা খানচাঁদ সিং। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর, সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাই যান বাঁহাতি এই ক্রিকেটার। রিঙ্কুর কাছে বাবার অসুস্থতার খবর আসা মাত্রই তিনি মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে ফিরে যান।ভেন্টিলেশনে রাখা হয়েছে বাবাকে।
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে রিঙ্কুর খেলা নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলনে বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। "ওর বাবা অসুস্থ। তাই ও বাড়ি গিয়েছিল। তবে বুধবার সন্ধ্যায় আবার দলের সঙ্গে যোগ দিচ্ছে রিঙ্কু। দলের প্রতি নিজের দায়বদ্ধতার নিদর্শন রাখলেন তিনি। উল্লেখ্য , এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা
গত ম্যাচে খেলতে না পারলেও ব্যাটে বলে হচ্ছে রিঙ্কুর। যদিও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ব্যাট চালাতেই হত তাকে। তবে মরণ বাঁচন ম্যাচে কখন তার দরকার হয় বলা যায় না। কারণ , প্রায় প্রত্যেক ম্যাচেই ব্যাটিং ধসে পড়েছে ভারতের। তাই রিঙ্কুর দলে থাকা ভীষণই জরুরি। এছাড়া বাউন্ডারি লাইনেও প্রতি ম্যাচে প্রায় অনেক রান বাঁচান ভারতীয় তারকা। ভাল ক্যাচ ধরেন। সবমিলিয়ে এই ম্যাচে তাকে দরকার সূর্যকুমারদের।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের