নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল ইংল্যান্ড। ডালাসে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের নায়ক হ্যারি কেন। তাঁর পাশাপাশি জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ডও গোলের খাতা খুলেছেন। অন্যদিকে লড়াই করেও রক্ষণে একাধিক ভুলের খেসারত দিতে হয়েছে ক্রোয়েশিয়াকে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বারবার পাল্টা আক্রমণে ওঠে উভয় দল ও ম্যাচে আসে ৪টি গোল। শুরুতে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেন। যদিও প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ রুখে দিয়েছিলেন। কিন্তু নিয়ম ভঙ্গের কারণে পেনাল্টি পুনরায় নেওয়া হয়। দ্বিতীয় সুযোগে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। মার্তিন বাতুরিনার দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। এরপর ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেন। কিন্তু আবারও ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান পেতার মুসা।
দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করতে শুরু করে ইংল্যান্ড। ৪৭ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহ্যাম। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশে লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া কিছু সময় পাল্টা আক্রমণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। ম্যাচের শেষদিকে বেঞ্চ থেকে নেমে গোল করে জয় নিশ্চিত করেন রাশফোর্ড। বুকায়ো সাকার বাড়ানো বল থেকে সহজেই জালে বল জড়িয়ে দেন তিনি।
ইংল্যান্ডের আক্রমণভাগ যেখানে প্রশংসা কুড়িয়েছে, সেখানে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ প্রশ্নের মুখে পড়েছে। কর্নারের সময় কেনকে ফাঁকা ছেড়ে দেওয়া হোক বা দ্রুত আক্রমণ সামলাতে ব্যর্থ হওয়া- একাধিক ভুল চোখে পড়েছে তাদের খেলায়। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে অধিনায়ক লুকা মদ্রিচের পারফরম্যান্সও। অভিজ্ঞ মিডফিল্ডার ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও আগের মতো প্রভাব ফেলতে পারেননি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো
কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ
একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট
বিধাননগর পুলিশের কাছে পৌঁছল নতুন অভিযোগ। কলকাতায় মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার দায় কার, তা নিয়ে ফের চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...