নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে লড়াই চালিয়েও ব্যর্থ সূর্যকুমার যাদবরা। ২১৬ রানের লক্ষ্য তাড়া করে কোনো লাভ হয়নি ভারতের। শিবম দুবে মারকুটে ভঙ্গিমায় আশা জাগালেও দুর্ভাগ্যজনক আউট হন তিনি। তবে ম্যাচ শেষে সূর্যের ব্যাখ্যায় মনে হল ইচ্ছে করেই হার স্বীকার করেছে ভারত।
ভারতীয় অধিনায়ক বলেন , "আমরা ইচ্ছা করেই ছয় ব্যাটার খেলিয়েছি। আমরা পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাতে চেয়েছিলাম। নিজেদের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চেয়েছিলাম। ১৮০-২০০ রান তাড়া করতে নেমে আমাদের শুরুতেই ২-৩ উইকেট পড়ে গেল, তখন দল কেমন খেলবে সেটা দেখতে চেয়েছিলাম। যদি তা না হত, তা হলে অন্য ভাবেই খেলতাম।"
সূর্য আরও বলেন , "প্রথমে ব্যাট করলে আমরা বড় রান করছি। তাই দেখতে চাইছিলাম, ১৮০-২০০ রান তাড়া করতে নামলে আমরা কেমন খেলব। পাশাপাশি শুরুতে ২-৩ উইকেট পড়ে গেল কী হবে সেটাও দেখার ছিল। আমরা হেরেছি। তবে এই চ্যালেঞ্জটা দরকার ছিল। আশা করি পরের ম্যাচেও এই সুযোগটা পাব।"
সব শেষে সূর্যের সংযোজন , "শিশির পড়ছিল। এক-দুটো জুটি টিকলেই খেলা অন্যরকম হতে পারত। শিবম দারুণ খেলেছে। আর এক জনকে ও পেলে খেলার ফল অন্য রকম হত। আমরা ৫০ রানে হেরেছি। ঠিক আছে। পরের ম্যাচে আরও জুটি গড়তে হবে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের