নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্বে ছিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের এই পদে ফিরলেন। সোমবার সিএবির ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি নির্বাচিত হন। ছয় বছর পর দ্বিতীয়বার এই দায়িত্ব নিয়েই নিজের চিন্তাধারা ব্যক্ত করলেন।
প্রথম শ্রেনীর ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন সহ ইডেনে দর্শকাসন বৃদ্ধির দিকে জোর দিয়েছেন সৌরভ। প্রথমে ইডেনে ১ লক্ষের বেশি দর্শকের জায়গা ছিল। তবে দর্শকদের বসার অসুবিধের জেরে ২০১১ বিশ্বকাপের আগে গ্যালারির সংস্কার হয়। তখন দর্শকাসন কমে ৬৮ হাজার হয়ে যায়। তবে আগামী বছর বিশ্বকাপের পর ফের এই আসন বেড়ে হবে ১ লক্ষ।
ইডেনের দর্শকাসন বৃদ্ধি নিয়ে সৌরভ বলেছেন , "এগুলো যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই কাজ শুরু হবে।" টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল বা যেকোনো বড় ম্যাচ ইডেন পেতে পারে কি না প্রশ্ন করা হলে সৌরভ বলেন, "বোর্ডের সঙ্গে কথা বলব। ওখানেও নতুন সদস্য। আমি তাকে (নতুন বিসিসিআই সভাপতি) শুভকামনা জানাই। এটা ক্রিকেট খেলার চেয়ে আলাদা হবে। আমি নিশ্চিত যে ও ভাল করবে। শুধু মিঠুন (মনহাস) নন, রঘুরাম ভাট-সহ অনেক নতুন কর্মকর্তা রয়েছেন বোর্ডে।"
করা এবং ডুমুরজালায় একটি নতুন অত্যাধুনিক একাডেমি চালু করার উপর জোর দিয়েছেন সৌরভ। যার জন্য সিএবি নয় একর জমি অধিগ্রহণ করেছে। সৌরভ বলেন, ‘‘নয় একর জমির উপর ডুমুরজলা অ্যাকাডেমি হবে। এটি কল্যাণী অ্যাকাডেমির মতো হবে। এতে ফ্লাডলাইট সহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আমরা এমন ক্রিকেটার তৈরি করতে চাই যারা অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে পারে।"
দায়িত্বে এসেই সামনে বড় ইভেন্ট হিসেবে রয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আগামী নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই টেস্ট।এই প্রসঙ্গে সৌরভ বলেন, "আমি আসলে এটা নিয়ে ভাবিনি। হাতে এখনও দু’মাস সময় আছে। একটা ভাল টেস্ট অবশ্যই হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন। ভাল পিচ, ভাল দর্শক, পরিকাঠামো সবই আছে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের