নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হোলির মরশুমে সেজে উঠেছে কলকাতা। তবে ইডেন গার্ডেন্সের চিত্রটা পুরো অন্য। যেখানে মুখোমুখি হতে চলেছে দুই মহারথী দল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ২০২১ সালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তাও ফাইনালে। গতবছর ভারতের কাছে এই মেগা টুর্নামেন্টের ফাইনাল হারতে হয়েছিল প্রোটিয়াদের। তবে সেসব অতীত ভুলে দুই দলই ফের ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। তবে জয় হবে এক দলেরই।
বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত এডেন মার্করামের টিম। আহমেদাবাদে সুপার এইটের যুদ্ধে ভারতকে হারিয়েছে। সবচেয়ে বড় কথা সেমিতে মার্করামদের প্রতিপক্ষ এমন একটা টিম যাদের তাঁরা গ্রুপ পর্বের ম্যাচে উড়িয়ে দিয়েছিলেন। তবে দুই দলই রয়েছে চূড়ান্ত ছন্দে। শ্যান্টনার , সোধিরা পিচ থেকে সাহায্য পাবে কিনা সেটাই প্রশ্ন কারণ ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পিচ ছিল পাটা। এবার অন্যদিকে রয়েছে কেশব মহারাজের মত স্পিনার। তবে দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক অনেক বেশি মজবুত।
ব্যাটিংয়ের দিকে তাকালে দক্ষিণ আফ্রিকার সকলেই ভাল খেলছেন। ডি কক রানে ফিরেছেন। রিকল্টন রান পাচ্ছেন। এছাড়া বাকিরা টুকটুক করে ভালই রান করছেন। দক্ষিণ আফ্রিকার বড় চিন্তা থাকবে মার্করাম , স্ট্যাবস , ব্রেভিস ও মিলারের মত তারকারা। তবে অন্যদিকে, নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে আগে টার্গেটে থাকবেন সাইফার্ট ও ফিন অ্যালেন। ইডেনের মত মাঠে তারা দাঁড়িয়ে পড়লেই বিধ্বংসী হয়ে উঠতে পারেন। মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টা তিনেক প্র্যাকটিস করল নিউজিল্যান্ড। বিকেলে এল দক্ষিণ আফ্রিকা।
বুধবার দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালেও যে পঞ্চাশ হাজারের কাছাকাছি দর্শক হবে, সেটা এখন থেকেই বলে দেওয়া যায়। সেমিফাইনালের ৪৫ হাজারের বেশি টিকিট বেরিয়ে গিয়েছে। সিএবি কর্তাদের আশা, ম্যাচের দিন সংখ্যাটা আরও অনেক বেশি হবে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন , "যদি ক্রিকেট অত সহজ হত, তাহলে খুব ভালো হত। সেটা তো নয়। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম। আমরা গ্রুপে ওদের বিরুদ্ধে খুব ভালো খেলেছিলাম ঠিকই। তারপর থেকে দুটো টিমই অনেক ক্রিকেট খেলেছি। এটা সম্পূর্ণ নতুন যুদ্ধ। ফলে আমাদের নতুন থেকেই সবকিছু শুরু করতে হবে।"
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা