নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ - মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। খামেনেইয়ের মৃত্যুর বদলা নিতে মরিয়া তেহরান। নতুন করে ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর জেরে মৃত্যু হয়েছে ৯ জন। আহত আরও ৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, পূর্ব জেরুজালেমে হামলা চালিয়েছে ইরান। হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল। এর কিছুক্ষণ পরই একটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়। সেই ব্যালিস্টিক মিসাইল ইরানের দিক থেকে এসেছে বলে জানানো হয়েছে। বলে রাখা ভালো, ১৯৬৭ সালের ছয়দিনের আরবের সঙ্গে যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইজরাইল। এছাড়া কুয়েতে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
উল্লেখ্য, রবিবার ইজরায়েলের তেল নফ এয়ারবেসে, তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারে মিসাইল হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। অন্যদিকে ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান আবদুলরহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে, আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান মহম্মদ পকপোর, শীর্ষস্থানীয় সেনা আধিকারিক আমার হাতামি এবং নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি।
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের