নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান খান। এবার পাক সরকারের কাছে তাঁর যথাযথ চিকিৎসার আর্জি জানালেন সুনীল গাভাসকর, কপিল দেবের মতো ভারতীয় কিংবদন্তিরা।
পাক সরকারকে যৌথভাবে একটি চিঠি লিখেছেন ৫ টি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। সেই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইট।
চিঠিতে তাঁরা লিখেছেন, “ক্রিকেটদুনিয়ায় একজন কিংবদন্তি ইমরান খান। তাঁর চিকিৎসা এবং অন্যান্য ইস্যুতে যেসব খবর শোনা যাচ্ছে সেটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাঁর বিরুদ্ধে খেলেছি, আবার তাঁকে আদর্শ হিসেবেও মেনেছি। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, মানুষের ভোটে জিতে গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।“
চিঠিতে আরও লেখা, “সম্প্রতি জেলে থাকাকালীন তাঁর দৃষ্টিশক্তি কার্যত শেষ হতে বসেছে। সেসব শুনে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি ইমরানের মতো বড়মাপের মানুষকে সম্মান এবং মৌলিক অধিকার দেওয়া অবশ্যই উচিত। পাক সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরিবারের সদস্যদের ইমরানের সঙ্গে দেখা করতে দিতে হবে।”
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের