নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ভারতীয় টি-টোয়েন্টি দলের কঠিন সময় যেন কাটছেই না। আয়ারল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের মাটিতেও সিরিজ হারতে হল শ্রেয়স আয়ারের দলকে। শেষ ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর সমালোচনা আরও তীব্র হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও জয়ের মুখ দেখেননি শ্রেয়স। ফলে ভারতীয় দলের পারফরম্যান্স ও নেতৃত্ব দুটিই এখন প্রশ্নের মুখে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এরপর পরপর তিনটি ম্যাচেই হারতে হয় ভারতকে। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আয়োজক দেশ। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৮ রান তোলে ভারত। দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি করেন ৮০ রান। অন্যদিকে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শিবম দুবের ২২ রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
অধিকাংশ ব্যাটারের স্ট্রাইক রেটও ছিল ১০০-র আশপাশে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট নয়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হয় ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুক মিলে ১৪৬ রানের জুটি গড়েন। ভারতের বিরুদ্ধে এটি ইংল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ জুটি। মাত্র ১৩.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৩৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নেয় তারা। বল বাকি থাকার নিরিখে এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম বড় পরাজয়।
একই সঙ্গে ২০১৮ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। ফলে অধিনায়ক হিসেবে শ্রেয়সের প্রথম ছয় ম্যাচই কাটল জয়হীনভাবে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন শ্রেয়স। তবে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ভারত অধিনায়কের মতে, দল এখন পরিবর্তনের একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই ভুল হওয়াটা স্বাভাবিক। তাঁর বিশ্বাস, ক্রিকেটাররা দ্রুত সেই ভুল থেকে শিক্ষা নেবে। আরও শক্তিশালী হয়ে ফিরবে।
তবে সমালোচকদের একাংশের প্রশ্ন, ভারতের সমস্যাগুলি শুধুমাত্র পরিবর্তনের কারণে হচ্ছে কি না। কারণ প্রায় প্রতি ম্যাচেই একই ধরনের ভুল দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে ধীরগতি, বড় জুটি গড়তে না পারা ও বোলিংয়ে চাপ তৈরি করতে ব্যর্থ হওয়া- সবকিছু মিলিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে ইংল্যান্ড সফরের হতাশাজনক ফলের পর ভারতীয় দলের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের