নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেটের মাত্র একটি ফরম্যাট খেলেন। পাখির চোখ এখন ২০২৭ বিশ্বকাপ। মন-প্রাণ দিয়ে নিজেকে তৈরি করছেন। সোশ্যাল মিডিয়ায় যে খুব সক্রিয় তা নয় তবে মাঝেমাঝেই পোস্ট করেন। তবে এবার সেই সোশ্যাল মিডিয়া থেকেও কি নিজেকে সরিয়ে নিলেন বিরাট? ইন্সটাগ্রামে তার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ইতিমধ্যেই ঘুম উড়েছে উন্মাদ ভক্তদের।
বৃহস্পতিবার গভীর রাত থেকে নেটিজেনরা আচমকাই আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে বিরাটের। ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ফলোয়ার তাঁর। অ্যাকাউন্ট উধাও হয়ে যাওয়ার আগে পর্যন্ত ২৭০ মিলিয়ন ফলোয়ার ছিল বিরাটের। তবে হঠাৎই উধাও হয়ে যাওয়ার ঘটনায় মন ভেঙেছে অনুরাগীদের। এরপরই স্ত্রী অনুষ্কা শর্মার কাছে কারণ জানতে চেয়ে প্রশ্ন ছুঁড়েছেন অনুরাগীরা।
এমনকি বিরাটের দাদা বিকাশ কোহলির ইনস্টাগ্রামও খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। তবে বিরাটপত্নী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও আছে। অনেকেই ভাবছেন টেকনিকাল সমস্যা আবার অনেকের মতে কোহলি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
অভিনেত্রীর পোস্টে গিয়ে বিরাটভক্তদের প্রশ্ন, ‘বউদি, দাদার অ্যাকাউন্ট কোথায় গেল?’ কেউ কেউ আবার বিষয়টি নিয়ে মশকরা করছেন। অনেকের মতে , ক্রিকেটে আরও মন দিতে চাইছেন বলে এই বিরতি বিরাটের। কেউ কেউ আবার বিরাটকে সন্ন্যাসী বলছেন। তবে বেশিরভাগ ভক্তদের মন ভেঙেছে।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা