নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের বিপক্ষ হিসেবে খেলেছেন। বর্তমান লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর প্রিয় ছাত্র ছিলেন একসময়। শুধু তাই নয় , বসুন্ধরা কিংসে খেলার সময় তার অন্যতম ভরসা ছিলেন রবসন রবিনহো। তাকে লাল হলুদ জার্সিতেও সই করাতে চেয়েছিলেন ব্রুজো। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সবুজ মেরুন দলে যোগ দিলেন বিদেশী তারকা। চূড়ান্ত হয়ে গেল ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন ও মোহনবাগানের চুক্তি।
মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিলেন ৩০ বছরের স্ট্রাইকার। বাংলাদেশে ব্রুজোর বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় তিন বছরে মোট ৯৭ টি ম্যাচে ৬৪ টি গোল ৪৯টি অ্যাসিস্ট রয়েছে তার। রবসন যোগ দেওয়ায় নিঃসন্দেহে বাগানের আক্রমণ শক্তিশালী হতে চলেছে। বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। কলকাতা ফুটবল নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি।
নতুন দলে যোগ দিয়ে রবসন বলেছেন, "মোহনবাগান ভারতের সফলতম ক্লাব। সবুজ-মেরুন জার্সি গায়ে সাফল্যের আশায় রয়েছি। গত বছর মোহনবাগান ভারতের সেরা দু’টি লিগ-কাপ চ্যাম্পিয়ন হয়েছে। গত পাঁচ বছরে মোহনবাগানের মতো সাফল্য ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরাও এই ক্লাবে খেলে। এমনকি ভারতের জাতীয় দলের অধিকাংশ ফুটবলারও এই ক্লাবে। ওদের সতীর্থ হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করে অনেক ট্রফি জিততে চাই।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের