নিজস্ব প্রতিনিধি , লন্ডন - খেতাব জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে চলে গেলেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই নতুন ইতিহাস লিখবেন বঙ্গপুত্র। লক্ষ্যের খেতাব জয়ের বিষয়ে আশাবাদী ভারতীয় সমর্থকরা।
শনিবার কানাডার ভিক্টর লাইকে হারিয়েছেন লক্ষ্য। জিতেছেন ২১-১৬, ১৮-২১, ২১-১৫ ব্যবধানে। ১ ঘণ্টা ৩৭ মিনিট কোর্টে লড়াই করার পর অবশেষে প্রাপ্তি এসেছে লক্ষ্যের। ফাইনালে লক্ষ্যের সামনে চিনা তাইপেইয়ের লিন চুন-ই। সেই ম্যাচ যে দেখার মত হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাডমিন্টন বিশ্বের।
অল ইংল্যান্ডের প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর শি ইউ কি-কে হারিয়েছিলেন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে হারান বিশ্বের ছ’নম্বর লি শি ফেংকে। এখনও পর্যন্ত দু’জন ভারতীয় অল ইংল্যান্ড জিতেছেন। প্রকাশ পাড়ুকোন জিতেছিলেন ১৯৮০ সালে। পুল্লেলা গোপীচাঁদ জিতেছিলেন ২০০১ সালে। এছাড়া প্রকাশ নাথ ১৯৪৭ সালে ও সাইনা নেহওয়াল ২০১৫ সালে রানার-আপ হয়েছিলেন। এই ম্যাচে জিততে পারলে তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব নিশ্চিত করবেন বাঙালির লক্ষ্য।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের