নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে ১৩৬ বছর পুরোনো নজির ভাঙতে চলেছেন ইংরেজ ক্রিকেটার জেকব বেথেল। মাত্র ২১ বছর বয়সে ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব পালন করতে চলেছেন ইংলিশ অলরাউন্ডার।
সম্প্রতি অধিনায়ক হিসেবে বেথেলের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির গড়েছেন মন্টি বাউডেন। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ২৩ বছর বয়সে ব্রিটিশ শিবিরকে নেতৃত্ব দিয়েছিলেন মন্টি। এবার ২১ বছর বয়সে গুরুদায়িত্ব পেয়ে বাউডেনের ইতিহাস মুছে ফেলতে চলেছেন বেথেল।
ইংল্যান্ডের প্রধান নির্বাচক লিউক রাইট বলেছেন, "দলে আসার পর থেকেই নজর কেড়েছে। ওকে দেখে মনে হয়েছে ভাল নেতৃত্ব দিতে পারবে ও। সেই ক্ষমতা রয়েছে বেথেলের। আমাদের ও আকৃষ্ট হতে বাধ্য করেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যদি ভাল ফল করলেই আগামী দিনে আরও সফল হওয়ার মানসিকতা বাড়বে বেথেলের।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের