নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - উইম্বলডন হারের বদলা পূরণ করলেন কার্লস আলকারাজ। যেভাবে নিজের টেনিস জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে রজার ফেদেরার, জোকোভিচ সহ নাদালের মত খেলোয়াড়রা রীতিমত ভয়ে রয়েছেন। পাছে না তাদের রেকর্ড ভেঙে যায়। উইম্বলডনে সিনারের কাছে পরাস্ত হতে হয়। তবে রবিবার ইউএস ওপেনের ফাইনালে এক সেট খুঁইয়ে সিনারকে ছারখার করে দিলেন স্প্যানিশ তারকা। ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম খেতাব হাতে তুললেন তিনি।
২০২২ সালের পর দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জিতলেন আলকারাজ। দ্বিতীয় সেটে হারতে হয় ঠিকই। কারণ , নিজের দক্ষতা দেখিয়ে অনবদ্যভাবে ফিরে আসেন ইতালীয় তারকা। তবে শেষ অবধি ম্যাচের ফলাফল দেখলে মনে হবে ফাইনালের মত ফাইনালই হয়নি এদিন। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে জয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনারের উপর তার শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন।
আলকারাজ ২২ বছর বয়সে ওপেন যুগে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জয়কারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। পাশাপাশি জন ম্যাকেনরো ও পিট সাম্প্রাসের পরে নিউ ইয়র্কে ২৩ বছর বয়সের আগে একাধিক স্ল্যাম জয়কারী তৃতীয় খেলোয়াড়। সিনার হার্ড-কোর্ট মেজরদের ২৭ ম্যাচের জয়ের ধারার হৃদয়বিদারক অবসান দেখে টানা ৬৫ সপ্তাহ পর বিশ্বের এক নম্বর স্থান হারায়। শীর্ষে উঠে এলেন কার্লস আলকারাজ।
ইভান লেন্ডল আলকারাজের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।আলকারাজ সিনারকে বলেছেন, "আমি সিনারকে দিয়ে শুরু করতে চাই। পুরো মরশুম জুড়ে তুমি যা করছো তা অবিশ্বাস্য। তুমি প্রতিটি টুর্নামেন্টেই অসাধারণ খেলেছ। আমি তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখছি।"
সিনার বলেছেন, "তোমাকে অনেক অভিনন্দন। আমি জানি আজকের এই পারফর্মেন্সের পিছনে অনেক পরিশ্রম রয়েছে।উপভোগ করো। এটা একটা দারুন মুহূর্ত। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।আমরা সবাই জানি এখানে আসার জন্য আমরা কতটা নিষ্ঠার সাথে কাজ করেছি। এটি একটি অবিশ্বাস্য মরশুম ছিল। পুরো মরশুম জুড়ে আমরা অনেক বড় ম্যাচ খেলেছি। আমি এই মুহূর্তটি আমার পরিবার সহ প্রিয় সকল মানুষদের সাথে, আমার বন্ধুদের সাথে ভাগ করে নিতে পেরে খুব খুশি। আজ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এটাই বলব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের