নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - একের পর নজির গড়ে চলেছেন কার্লস আলকারাজ। কোনোভাবেই থামতে চাইছেন না। রবিবার ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে ফরাসি খেলোয়াড় আর্থার রিন্ডারকনেচের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন স্প্যানিশ তারকা। একেবারে নিখুঁত টেনিস খেলে নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন তিনি। এই জয়ের পরেই ফের ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন আলকারাজ।
স্প্যানিশ খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল ৭-৬(৩), ৬-৩, ৬-৪। ম্যাচটি শুরু হয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেট দিয়ে। যেখানে একটু লড়াই করতে হয়েছে ঠিকই , তবে শেষ অবধি বাজিমাত করছেন। কোনো খেলোয়াড়ই ব্রেক পয়েন্ট অর্জন করতে পারেননি। এরপরের গেমে দুরন্ত ছন্দে ছিলেন। চতুর্থ গেমেও নিজের দক্ষতার সামনে টিকতে দেননি প্রতিপক্ষকে। এই জয়ের পরেই আলকারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো এক মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
আসন্ন কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ জিরি লেহেকার মুখোমুখি হবেন। এই জয়ের পরেই মাত্র ২২ বছর তিন মাস বয়সে ১৩ টি গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন আলকারাজ। ওপেন যুগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেনিস ইতিহাসে নিজের নাম লেখালেন তিনি।
ওপেন যুগে ১৩ টি গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছানো সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের তালিকা দেখে নেওয়া যাক -
কার্লোস আলকারাজ: ২২ বছর, ৩ মাস - ২০২৫ ইউএস ওপেন
বরিস বেকার: ২২ বছর, ৯ মাস - ১৯৯০ ইউএস ওপেন
বয়র্ন বোর্গ: ২২ বছর, ১১ মাস - ১৯৭৯ রোল্যান্ড গ্যারোস
ম্যাটস উইল্যান্ডার : ২৩ বছর, ৯ দিন - ১৯৮৭ ইউএস ওপেন
নোভাক জোকোভিচ : ২৩ বছর, ৩০ দিন - ২০১০ উইম্বলডন
রাফায়েল নাদাল: ২৩ বছর, ২ মাস - ২০০৯ ইউএস ওপেন
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের