নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল জনপ্রিয় শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে। ভগবানপুরে অনুষ্ঠান চলাকালীন গান গাইতে বাধা, হুমকি এমনকি যৌন হেনস্থার অভিযোগ সামনে এল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
শনিবার রাতে ভগবানপুরের একটি স্কুলে অনুষ্ঠান করতে যান শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে গান করার সময় হঠাৎই এক ব্যক্তি গান করতে বাধা দেয়, হুমকি দেন। শুধু তাই নয়, সেই ব্যক্তি স্টেজে উঠে শিল্পীকে মারার চেষ্টা করে বলেও অভিযোগ শিল্পীর। আর এই বিষয়টি কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। রবিবার সকালে কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেন, লগ্নজিতা চক্রবর্তী নিজে লিখিত অভিযোগ জানিয়েছেন ভগবানপুর থানায়। তবে পুলিশ শুধুমাত্র জেনারেল ডায়েরি করেছে, কোনও FIR হয়নি বলে অভিযোগ বিজেপির।
ভগবানপুর থানার ওসি শাহজাহান হকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শঙ্কুদেব। তার দাবি, অনুষ্ঠান চলাকালীন লগ্নজিতা ‘জাগো মা’ গানটি গাওয়ার পরই একদল লোক নিয়ে অভিযুক্ত মেহবুব মল্লিক মঞ্চে উঠে তাকে হুমকি দেন। অভিযোগ, তাকে বলা হয়, 'অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার একটা সেকুলার গান গাও, নইলে পেটানো হবে।' লগ্নজিতার অভিযোগপত্রে ‘অ্যাসল্টের' চেষ্টার কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করেন শঙ্কুদেব।
এই ঘটনার পর প্রাণভয়ে শিল্পীকে কলকাতায় ফিরে আসতে হয় বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, একটি গানের স্বাধীনতা নিয়েও যদি হুমকি দেওয়া হয়, তবে শিল্পীর নিরাপত্তা কোথায়? ‘সেকুলার গানের সংজ্ঞা কী’ আর ‘কে ঠিক করে দেবে কে কী গান গাইবে’, এই প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক আচরণের অভিযোগও এনেছে বিজেপি। পাশাপাশি, অভিযুক্ত মেহবুব মল্লিককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের