নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মহম্মদ শামি। কঠিন সময়ে দলের অন্যতম ভরসা। খাদের কিনারা থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তিনি। এরপরও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না তারকা পেসার। কিন্তু নিজেকে গুটিয়ে নেন। বরং চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন শামি। এই আবহে অবসর নিয়ে মুখ খুললেন তিনি।
একটি পডকাস্টে শামি বলেন, “যখন আমার ক্লান্ত লাগে, আমি ছুটি নিই। কিন্তু অবসর নিয়ে একদম ভাবি না। এই ধরণের ভাবনা তোমাকে পিছনে টেনে ধরে। যদি তোমার মনে এরকম ভাবনা আসে, তাহলে বুঝতে হবে তুমি ইতিমধ্যে ক্লান্ত। তার মানে তুমি হতাশ। আমি আগেও বলেছি, যেদিন আমি ঘুম থেকে ক্লান্ত বোধ করব, সেদিন আমি ক্রিকেট থেকে সরে দাঁড়াব। কিন্তু এখনও পর্যন্ত আমি ক্লান্ত নই। কিংবা আমি এখনও কুঁড়ে হইনি। আমি এখনও খেলা উপভোগ করছি। তার ফলাফল ভালোই আসছে।“
তিনি আরও বলেন, “আমি একশো শতাংশ দিতে তৈরি। আমি জানি আমার কী দায়িত্ব, আমার কাছে মানুষের কী প্রত্যাশা। কিন্তু ভাগ্য তো বদলাতে পারব না। লখনউ আমাকে ভরসা করেছে। আমি নিজের সবটা দেব। যখনই খেলি, আমার মূল লক্ষ্য থাকে উপভোগ করা। কত ম্যাচ খেলেছি, সেসব নিয়ে ভাবি না। ভাবি নিজের ছন্দে আছি কি না। সেটা যদি ঠিক থাকে, তবেই ভবিষ্যৎ নিয়ে ভাবি।“ আগামী ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের যাত্রা শুরু করবে লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন শামি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের