নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - ক্রীড়াজগতে উন্নতি করেই চলেছে ভারতের মেয়েরা। বিশেষ করে প্রতিভাগুলি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এবারও তিক তেমনই চিত্র। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় একসঙ্গে জোড়া সাফল্য পেল আলিপুরদুয়ারের মেয়েরা। সোনা ,রূপো দুইই জিতল তারা। তাদের এই সাফল্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা জেলায়।
বিহারের পাটনার এক স্কুলে গত ২০-২১ শে ডিসেম্বর প্রথম ইস্ট ইন্ডিয়া সেইকো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। খুদে প্রতিযোগীরা এতটাই দক্ষ যেন কোনো প্রাপ্তবয়স্ক খেলোয়াড়রা লড়াই করছেন। ৮-১২ বছরের মধ্যে প্রতিযোগিতারা পদক জিতেছেন। সোনা রূপো দুই বিভাগেই পদক জিতেছে আলিপুরদুয়ার। প্রতিযোগিতায় কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ক্যারাটে অ্যাকাডেমি ও সেইকো কাই আলিপুরদুয়ার থেকে আইশা দাস, অভিশ্মিতা রায় ও রুমি এক্কা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। আইশা দাস সাব-জুনিয়র বিভাগে কাতা ও ২৫ কেজি কুমি বিভাগে দুটি রুপোর পদক অর্জন করে। অভিস্মিতা রায় ক্যাডেট বিভাগে কাতা ইভেন্টে স্বর্ণপদক ও ৫৪ কেজি কুমিতে রুপোর পদক লাভ করে। অন্যদিকে , রুমি এক্কা ক্যাডেট বিভাগে কাতায় রুপো ও ৩৫ কেজি কুমিতে স্বর্ণপদক অর্জন করে। জেলায় ফিরতেই তাদের হাসিমুখে বরণ করে নেন অভিভাবক-সহ প্রতিবেশীরা।
উল্লেখ্য , কোচ সপ্তপর্ণী চক্রবর্তী চা বাগানের মেয়েদের ক্যারাটের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এছাড়াও মেয়েদের স্কুলে গিয়ে প্রশিক্ষণ দেন। তার লক্ষ্য শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে সাফল্য পাক। তার জন্য নিজের সবটা উজাড় করে দেবেন তিনি।টাকা পয়সার জন্য অন্তত কারোর ভবিষ্যত আটকাবেনা বলেও জানিয়েছেন তিনি। এর আগেও তার শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন। এবারেও ক্যারাটেতে মেয়েরা সোনা, রুপো জয় করে এসেছে। যা তার কাছে দ্বিগুন পাওনা। সেই খুশিতে উচ্ছ্বসিত সপ্তপর্ণী বাবু।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের