নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাত বছর বয়স থেকে কঠোর পরিশ্রম করে সফলতা পেলেন বঙ্গকন্যা। ফের জাতীয় স্তরের নজরকাড়া সাফল্য পেল জেলার প্রতিভা। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যের গর্ব বাড়ালেন পারমিতা সাহা। পারমিতার সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবারসহ গোটা জেলা।
সূত্রের খবর , গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচি শহরে অনুষ্ঠিত হয় ৫০ তম সাব জুনিয়র যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করলেন নদীয়া জেলার শান্তিপুরের পারমিতা। শান্তিপুরের প্রশিক্ষক উজ্জ্বল মন্ডলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ভবিষ্যতেও তাকে নিয়েই এগোতে চান।
ছোটবেলা থেকে যোগাসনের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার। তবে বুঝতে পারেননি এই যোগাসনই একদিন তাকে সকলের মধ্যে পরিচিত করে তুলবেন।শান্তিপুরের রাধারাণীর নারী শিক্ষা মন্দিরের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী পারমিতা।ফুলিয়ার শিবানন্দ ফিজিক্যাল ইনস্টিটিউশনের হয়ে সে জাতীয় মঞ্চে প্রতিনিধিত্ব করে সাফল্যে এনে দিলেন জেলাকে। নদীয়া জেলার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠলেন তিনি।।
উল্লেখ্য , পারমিতার বাবা পরিমল সাহা পেশায় ব্যবসায়ী। মা রিতা সাহা একজন গৃহবধূ। পরিবারের পূর্ণ সহযোগিতাই ছিল ছোট থেকেই। এর আগেও স্কুল স্তরের পাশাপাশি জেলা ও রাজ্যস্তরের একাধিক যোগাসন প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের