নিজস্ব প্রতিনিধি , নদীয়া - লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের শিল্পীমহলে শোরগোল। এবার উত্তরপাড়ার সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়কে হেনস্থার শিকার হতে হল। অভিযোগ, তাকে গান গাইতে বাধা দেওয়া হয় এমনকি প্রকাশ্যে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এই আচরণের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে শিল্পীর নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে।
গত ২১ ডিসেম্বর নদীয়ার মাজদিয়ায় একটি অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। অভিযোগ, মঞ্চে তিনি ‘তোমরা কুঞ্জ সাজাও গো’ গানটি পরিবেশন করার পরই আচমকা এক ব্যক্তি স্টেজে উঠে এসে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি নাকি বলেন, 'এই ধর্মের গান আমরা শুনব না। জাতপাতের গান আমরা শুনব না।'
মধুবন্তীর দাবি, গানটি দর্শকেরা অত্যন্ত উপভোগ করেছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন কোনও আপত্তির ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে গান শেষের পর এমন আচরণে তিনি ও তার সহশিল্পীরা সম্পূর্ণ হতবাক হয়ে যান। তাঁর কথায়, 'আমার এবং আমার মিউজিশিয়ানদের জীবনে এই ধরনের অভিজ্ঞতা এই প্রথম।'
ঘটনার পরপরই অনুষ্ঠানের আয়োজকেরা হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে ফেসবুক লাইভে এসে মধুবন্তী জানান, কমিটির এক প্রধান সদস্য স্পষ্টভাবে বলেন, শিল্পী তার নিজের ইচ্ছেমতো গান পরিবেশন করবেন। যাদের গান ভালো লাগবে না, তারা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে পারেন কিন্তু শিল্পীকে অপমান করা চলবে না। লগ্নজিতা চক্রবর্তীর ঘটনার পর আবারও একই ধরনের ঘটনায় নতুন করে সামনে এসেছে সাংস্কৃতিক মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্ন।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা