6a2c296d3d59d_Gallery_1781278848111
জুন ১২, ২০২৬ রাত ১০:১১ IST

জীবন তো সবে শুরু হলো ভাই! উইলিয়ামসনের অবসরে আবেগঘন বার্তা বিরাট কোহলির

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - বিশ্ব ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। চলমান সিরিজ চলাকালীন কিউই তারকার এমন আকস্মিক বিদায়ে ক্রিকেট দুনিয়ায় বড়সড় ধাক্কা লেগেছে। মাঠের লড়াই শেষ হলেও চিরন্তন বন্ধুত্বের হাত বাড়িয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বিরাট কোহলি।

খেলার দুনিয়ায় আধুনিক যুগের সেরা চার ব্যাটার বা ‘ফ্যাব ফোর’-এর দুই স্তম্ভ হলেন কোহলি ও উইলিয়ামসন। ভারতীয় তারকা ইতিমধ্যেই ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে বিদায় জানিয়েছেন। তিনি এখন বেছে বেছে খেলছেন। তবে কিউই অধিনায়ক পুরোপুরি প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আগামী বছরের একদিনের বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে না। ২০১০ সালে ভারতের বিরুদ্ধেই দেশের মাটিতে রাজকীয় শতরান দিয়ে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। শান্ত স্বভাবের এই ক্রিকেটার দীর্ঘ দেড় দশকের কেরিয়ারে দুর্দান্ত খেলেছেন। তিনি ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ব্ল্যাক ক্যাপসদের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে বিদায় নিলেন। ১১০টি টেস্টে ৯,৫১৫ রান ও ১৭৫টি ওয়ান ডে ম্যাচে ৭,২৫৬ রানের এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি।

শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন অনন্য। তাঁর মগজাস্ত্রের জোরেই নিউজিল্যান্ড ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নেয়। এমনকি সাউদাম্পটনে ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটিও উঠেছিল এই উইলিয়ামসনের হাত ধরেই।

সমাজমাধ্যমে বিরাট কোহলি লেখেন, 'বিগত কয়েক বছরে মাঠের শত্রুতা ভুলে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। এতগুলো বছর তোমার বিরুদ্ধে মাঠে নামা ও তোমার অসাধারণ ব্যাটিং চোখের সামনে দেখাটা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। তবে ২২ গজের লড়াইয়ের চেয়েও আমি আমাদের মাঠের বাইরের নিবিড় বন্ধুত্বকে বেশি সম্মান করি। একে অপরের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার মুহূর্তগুলোও আমার কাছে খুব মূল্যবান। যখনই আমাদের দেখা বা কথা হবে, সেই স্মৃতিগুলো আমার মনে চিরকাল তরতাজা থাকবে। ভাই, তুমি দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছ। এবার তোমার অবসর জীবন উপভোগ করার পালা। কারণ জীবন তো সবে শুরু হলো'।

তবে ক্রিকেটের পরিসংখ্যানে এই দুই তারকার লড়াই সবসময় ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চিত করেছে। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিলেন বিরাট ও কেন। সেই অনূর্ধ্ব-১৯ স্তরের লড়াই থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের শিখরে পৌঁছানো পর্যন্ত তাঁদের পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল। আরসিবির হয়ে IPL জয়ের পর যেভাবে ফুটবল তারকা হ্যারি কেনের মতো ব্যক্তিত্বরা কোহলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনই উইলিয়ামসনের বিদায়বেলায় বিরাটের এই বার্তা বিশ্ব ক্রীড়ামহলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

আরও পড়ুন

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

জার্সিতে চাই দ্বিতীয় তারা! মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে হ্যারি কেনরা
জুন ১৭, ২০২৬

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে

রোনাল্ডোর সামনে ইতিহাস! কঙ্গো ম্যাচেই বিশ্বকাপে অনন্য নজির গড়ার সুযোগ সিআরসেভেনের
জুন ১৭, ২০২৬

ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বিতর্ক! কেরলে ব্রাজিলের পতাকা ঘিরে উঠল অভিযোগের ঝড়
জুন ১৭, ২০২৬

কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

ভোলেননি শৈশবের স্মৃতি! জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের গ্রামকে বিশেষ উপহার ফরাসি ডিফেন্ডারের
জুন ১৭, ২০২৬

ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ

টেস্টের পর এবার ওয়ানডেতেও সেঞ্চুরি গিলের! সমান তালে জ্বলে উঠলেন ঈশানও
জুন ১৭, ২০২৬

একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...