নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ড সিরিজে একেবারেই ছন্দে দেখা যায়নি রোহিত শর্মাকে। ফলে বিপাকে পড়েছেন। সামনের বিশ্বকাপের কথা মাথায় রাখলে রোহিতের এই ছন্দ চিন্তায় ফেলেছে ভারতীয় দলকে। তবে ২০২৩ বিশ্বকাপে নিঃস্বার্থভাবে ঝুঁকি নিয়ে দলকে ভাল শুরু উপহার দিচ্ছিলেন। আপাতত আর সিরিজ নেই। বিশ্বকাপ , আইপিএলের পর ফের মাঠে নামবেন রোহিত। এমতাবস্থায় হিটম্যানের প্রশংসা করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেন , "রোহিতের সঙ্গে কাজ করা খুব সহজ ছিল। সাদা বলের ক্রিকেট দ্রুত বদলাচ্ছিল। কোনও কোনও সময় রোহিত নিজেই সমস্যায় পড়ত। আবার নিজেই পথ দেখাত। যখন অধিনায়ক নিজেই ঝুঁকি নিয়ে খেলতে চায়, তখন বাকি সকলের কাজ সহজ হয়ে যায়। এমনকি কোচেরও সুবিধে হয়। দলের জন্য নিজের রান, গড় সব কিছু ত্যাগ করতে রাজি ছিল ও।"
দ্রাবিড় আরও বলেন , "এক দশকের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটে ব্যাটিং ক্রমশ বদলে যাচ্ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল, আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আরও ভাল কিছু করা দরকার। নিজেদের আরও ঘষামাজা করতে হবে।আরও ঝুঁকি নিতে হবে কোনও কোনও ক্ষেত্রে। ওভার প্রতি আরও বেশি রান করতে হবে। একসঙ্গে এত কিছু পরিবর্তন সহজ ছিল না। অথচ রোহিতের সঙ্গে আলোচনা করার পর মনে হয়েছিল, কত সহজ ব্যাপার। অধিনায়ক রোহিতই খেলার ধরণ বদলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দলের ব্যাটিংয়ের ধারা বদলে দিয়েছিল।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের