নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - দক্ষিণ আফ্রিকা ম্যাচে হারের পর থেকেই সমীকরণ কষছে ভারত। মঙ্গলবার চেন্নাই স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ। যেখানে নেট রান রেটের লড়াই থাকবে সূর্যকুমারদের। এই ম্যাচে শুধু জয় নয় বড়সড় ব্যবধানে বাজিমাত করতে হবে ভারতীয় দলকে। তবে নিজেদের ম্যাচ তো অবশ্যই সঙ্গে নজর থাকবে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকেও।
ম্যাচের কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুঙ্গে। তিলক , অভিষেককে বসানো নিয়ে জল্পনা। সঞ্জু সুযোগ পেলে হয়তো এক নম্বরে খেলতে পারেন তিলকের জায়গায় আবার ইশান কিশানকে নামিয়ে দিয়ে সঞ্জুকেও খেলানো হতে পারে ওপেনে। এই সমস্ত জল্পনা খোদ উস্কে দিয়েছেন তিলক ভার্মাই। সকলের সঙ্গে নয় একাকী বাইরের মাঠে মিডিয়ার আড়ালে ট্রেনিং করছেন তিনি। মিডিয়াকে তিনি চান না। যদিও পরে শোনা যায় , কয়েকজন নেট বোলারকে নিয়ে প্র্যাকটিসে চলে যান তিলক। যার মধ্যে স্পিনার ছিল। সঙ্গে নেটে বারবার সাইড আর্ম থ্রো ডাউন নিচ্ছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী , এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে আট টিম সুপার এইটে গিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যাটিং গড় ভারতীয় টিমের। নাহলে শেষপ্রান্তে এসে কেউই ব্যাটিং ভাঙতে চায়না। অসামান্য রান রেটের উন্নতি ঘটিয়েই জয় লাগবে ভারতের। যার মধ্যে সবচেয়ে জরুরি পাওয়ার প্লেকে কাজে লাগানো। এই কাজ করতে পারলেই বাজিমাত করবে ভারত। এই ম্যাচে বড় রান রেটের সঙ্গে জিতলে , অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিলেই স্বস্তিতে থাকবে ভারতীয় দল।
ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭ টা নাগাদ। টস হবে তার ঠিক ২৫-৩০ মিনিট আগে। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও মোবাইলে দেখা যাবে জিওস্টার অ্যাপে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের