নিউজ ডেস্ক - জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবার সরাসরি আঘাত হানছে শিশুদের জীবনে। বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু একাধিক জলবায়ুজনিত বিপদের সম্মিলিত প্রভাবে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু সঙ্কট এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়। এটি শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যতের উপরও বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
‘চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট ২০২৬’-এ বিশ্বের প্রায় ২৪০ কোটি শিশুর বসবাসকারী অঞ্চল বিশ্লেষণ করা হয়েছে। সেই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ৮টি প্রধান ঝুঁকির চিত্র তুলে ধরা হয়েছে। এই ঝুঁকিগুলির মধ্যে রয়েছে উপকূলীয় বন্যা, নদীবন্যা, দীর্ঘস্থায়ী খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, চরম উষ্ণ বা শীতল আবহাওয়া, দাবানল ও বালুঝড়। প্রতিটি বিপদের প্রভাব আলাদাভাবে খতিয়ে দেখা হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, খরা, তীব্র তাপপ্রবাহ ও চরম তাপমাত্রার সম্মিলিত প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে।
এই ৩ কারণে প্রায় ১১০ কোটি শিশু সরাসরি ঝুঁকির মুখে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের প্রায় ২৯ কোটি ৬০ লক্ষ শিশু একসঙ্গে অন্তত ৩টি জলবায়ুজনিত হুমকির সম্মুখীন হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান ও ভারত। নাইজেরিয়ায় প্রায় ৭ কোটি ৪০ লক্ষ, পাকিস্তানে ৩ কোটি ৪০ লক্ষ ও ভারতে প্রায় ৩ কোটি ২০ লক্ষ শিশু এই বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই দশকে এমন ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইউনিসেফের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর প্রায় প্রতিটি শিশুই কোনও না কোনও জলবায়ুজনিত বিপদের প্রভাব অনুভব করছে। সংস্থার বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। জলবায়ু অভিযোজন ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব নীতি গ্রহণেও জোর দিতে হবে। তা না হলে আগামী দিনে এই সংকট আরও গভীর আকার নিতে পারে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের