নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - চোট সমস্যাই কাল হল। স্বপ্নভঙ্গ হল নেইমার জুনিয়রের। তরুণদের ওপর ভরসা রেখে নিজেদের মত দল গুছিয়ে নিলেন কার্লো আনচেলত্তি। নেইমার ছাড়াই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ব্রাজিল। নেইমার ভক্তদের কাছে এ এক বিরাট দুঃসংবাদ। প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেন তরুণ এন্ড্রিক।
২০২৩ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই সান্তোস তারকা। রোববার করিন্থিয়ানসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে নেইমার বিশ্বকাপে ফেরার আশা থাকলেও সেই স্বপ্নপূরণ হল না। বয়সের দিক থেকে এগিয়ে থাকা মেসি রোনাল্ডো খেললেও নেইমার জুনিয়রের মত মহারথী ছাড়াই বিশ্বকাপের যুদ্ধে নামতে চলেছে ব্রাজিল। তবে এই দল যে ভীষণই শক্তিশালী সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা রয়েছেন এই দলে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
নেইমারের বাদ যাওয়ার প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি বলেছেন , "নেইমার বর্তমানে ১০০ ভাগ ফিট নয়। তাই সে এই তালিকায় নেই। যদি সে শারীরিকভাবে পূর্ণ সক্ষমতা ফিরে পায়, তবেই সে বিশ্বকাপে থাকতে পারবে। নেইমারকে কাজ চালিয়ে যেতে হবে, নিয়মিত খেলতে হবে। নিজের সামর্থ্য ও শারীরিক কন্ডিশন বজায় রাখতে হবে।"
২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পূর্ণ স্কোয়াড -
গোলরক্ষক : অ্যালিসন , বেন্টো , এডারসন।
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো , ব্রেমার , দানিলো , দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালেস , ইবানেজ , লিও পেরেইরা , মার্কিনহোস , ওয়েসলি।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস , ক্যাসেমিরো , দানিলো , ফাবিনহো , গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড : এনড্রিক , গ্যাব্রিয়েল মার্তিনেল্লি , ইগর থিয়াগো , লুইজ হেনরিখ , মাথেউস কুনহা , রাফিনহা, রায়ান , ভিনিসিয়স জুনিয়র , জোয়াও পেদ্রো ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের