নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন। তবুও বাকি ১ শতাংশ নির্ভর করত বিসিসিআইয়ের ছাড়পত্রের ওপর। অবশেষে সবটা পরিষ্কার হয়ে গেল। বিসিসিআইয়ের অনুমতি পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ড সিরিজে খেলা নিয়ে আর কোনো সংশয় রইলনা ভারতীয় মিডল অর্ডার ব্যাটারের।
বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স তাঁকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে। আগামী ১১ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। যেখানে শর্তসাপেক্ষে সহ-অধিনায়ক রাখা হয় শ্রেয়সকে। তবে সবটাই নির্ভর করছিল চিকিৎসকের অনুমতির ওপর যা পেয়েই গেলেন আইয়ার। বহু প্রতীক্ষার পর ফের দেশের জার্সিতে নামতে চলেছেন তিনি।
চোট সরিয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। তখনই অনেকটা প্রমাণ করেছিলেন। তবে ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য ফিট কিনা সেই উত্তর অবশেষে পেয়েই গেলেন ক্রিকেটভক্তরা। আইয়ার ফেরায় ফের মিডল অর্ডার শক্তিশালী হল ভারতের। শুধু ফিটনেস পরীক্ষা নয়, রানের পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ আইয়ার। এবার লড়াই নিউজিল্যান্ডের বোলারদের সামনে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের