নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর শ্রেয়স আইয়ারকে নিয়ে চর্চা তুঙ্গে। ভাবেননি যে ছন্দে থেকেও দলে ঠাঁই হবে না। তবে জাতীয় দলে সুযোগ না পেলেও বিসিসিআইয়ের থেকে বিশেষ পুরস্কার পেলেন ভারতীয় ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব পালন করতে চলেছেন তিনি।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়ক ঘোষণা করা হল শ্রেয়স আইয়ারকে। আইপিএলে অনবদ্য ব্যাটিং করেছেন। ১৭ ম্যাচে করেন ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেট সহ ব্যাটিং গড় ছিল ৫০.৩৩। যদিও দিলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৫ রান করে খলিল আহমেদের বলে আউট হন। তবে তার দক্ষতা সহ অভিজ্ঞতার দিকে তাকিয়েই এই গুরুদায়িত্ব তুলে দেয় বিসিসিআই।
আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে লখনউয়ে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের মধ্যে প্রথম বেসরকারি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২৩শে সেপ্টেম্বর থেকে লখনউয়ের একানায় দ্বিতীয় চার দিনের ম্যাচ হবে। কানপুরে তিনটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে এরপর। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য সুযোগ পেতে পারেন কেএল রাহুল ও মহম্মদ সিরাজ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
ভারত এ স্কোয়াড -
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পড়িক্কল, হর্ষ দুবে, আয়ুশ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, কৃষ্ণা গুরু, কৃষ্ণ কোর, তনুশ আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের