নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের আগে ফের উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযানে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা, ভাঙচুর করা হল পুলিশের গাড়িও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি এলাকায়। জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা মুসাকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিশ দিনের পর দিন অগ্রাহ্য করায় তাকে আটক করতে এলাকায় পৌঁছায় পুলিশ। অভিযোগ, শুক্রবার রাতে পুলিশ মুসাকে ধরতে গেলে তার অনুগামীরা তাকে পালাতে সাহায্য করে। সেই সময় পুলিশ বাধা দিলে আচমকাই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়দের একাংশ।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় স্থানীয়রা। এমনকি, ঘটনাস্থলে থাকা পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই হামলায় অন্তত তিন জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশবাহিনী। এলাকায় মোতায়েন করা হয় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী।
ঘটনায় ইতিমধ্যেই পর ৯ জন স্থানীয় বাসিন্দাকে আটক করে ন্যাজাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনার সূত্র ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের