নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ মণ্ডল (৫৮)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খ্রিস্টানপাড়ার বাসিন্দা মনোজ মণ্ডল পরিবার নিয়ে বসবাস করতেন। বাড়িতে থেকেই গবাদি পশু পালনে যুক্ত ছিলেন। প্রত্যেকদিনের অভ্যাস অনুযায়ী রবিবার রাতেও বাইরে সময় কাটিয়ে ৯:৩০ নাগাদ বাড়ি ফেরেন। কিছুদিন আগে প্রতিবেশী এক বৃদ্ধের মৃত্যু হওয়ায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান। পরে রাত ১০টা নাগাদ বাড়িতে খাওয়া-দাওয়া সেরে আবার বেরিয়ে যান।

এরপর দীর্ঘ সময় পেরিয়েও ঘরে না ফেরায় ১১টা নাগাদ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও সন্ধান মেলেনি। পরদিন সকালে কাজে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে বাবার ব্যবহৃত টর্চলাইট পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে। সেটি কুড়োতে গিয়ে মাটিতে অস্বাভাবিক দাগ নজরে আসে। সন্দেহ হওয়ায় সেই চিহ্ন অনুসরণ করে এগোতেই কিছুটা দূরের পুকুরে বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল মনোজ মণ্ডলের ভাইয়ের সঙ্গে। সেই কারণেই ভাই ও তাঁর ছেলেদের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মৃতের ছেলে মাটিন মণ্ডল জানান, 'দীর্ঘ ৫ বছর ধরে কাকার সঙ্গে জমি নিয়ে মামলা চলছে। সব রেকর্ড অন্যায়ভাবে নিজেদের নামে করার চেষ্টা হচ্ছিল। গত ৩ তারিখ আমরা বাড়িতে না থাকার সুযোগে এসে গালিগালাজ করা হয়। প্রতিবেশীরা তাঁদের বুঝিয়েছিলেন। আমরা নিশ্চিত কাকা আর তাঁর ছেলেরাই এই কাজ করেছে। দ্রুত তাঁদের কঠোর শাস্তি চাই'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের