নিজস্ব প্রতিনিধি , হুগলি - পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বহুদিন ধরেই শৌচালয়ের সমস্যা। ছাত্রীরা পড়াশুনার মাঝে শৌচালয়ের সমস্যায় ভুগছিলেন। এবার সেই সমস্যা মিটিয়ে দিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ অর্থবর্ষের সাংসদ তহবিলের প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা খরচ করে বিদ্যালয়ে নতুন শৌচালয় তৈরি করলেন রচনা। বৃহস্পতিবার সেই টয়লেট উদ্বোধনে উপস্থিত ছিলেন দিদি নং ওয়ানের সঞ্চালিকা। তবে জঙ্গলের রাস্তা পরিষ্কার না করেই শৌচালয় উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ। দীর্ঘদিনের প্রয়োজন মেটালেন ঠিকই। তবে সেই শৌচালয়ে পৌঁছাতে জঙ্গল পার করতে হবে ছাত্রীদের।

এবার বিদ্যালয়ের ছাত্রীরা শান্তিতে পড়াশোনা করতেও যেতে পারবেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের এক ছাত্রী। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হয় এদিন। সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি , পান্ডুয়ার বিডিও শ্বেবন্তি বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।

রচনা ব্যানার্জি বলেছেন, "এই বিদ্যালয়ে শৌচালয়ের ভীষণই দরকার ছিল। পড়ুয়া ছাড়াও শিক্ষিকারাও রয়েছেন, ওনাদেরও এবার সুবিধে হল। তবে আমি বলব শৌচালয় বানানো আমাদের কাজ , এবার স্কুল কর্তৃপক্ষের তরফে যেন শৌচালয় যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়। আমি চাই খুব তাড়াতাড়ি যেন সেই রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের